দাপ্তরিক আবেদন
সরকারি বা আধা-সরকারি অফিসে জমা দেওয়ার জন্য নিয়ম মেনে লেখা আবেদন — বরাবর, বিষয়, সূত্র সব ঠিক জায়গায়।
কার জন্য এই সেবা
যাঁরা কোনো দপ্তরে দরখাস্ত জমা দেবেন কিন্তু সরকারি ভাষায় লেখাটা নিয়ে ভরসা পাচ্ছেন না।
এই সেবায় যা যা থাকে
- সঠিক দাপ্তরিক বিন্যাসে টাইপ করা আবেদন
- বিষয় ও সূত্র নম্বর বসিয়ে দেওয়া
- প্রয়োজনে অনুলিপি (সদয় অবগতির জন্য) যোগ করা
- প্রিন্ট করা কপি ও স্মারক নম্বর
সাথে যা আনতে হবে
- ১ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- ২ বিষয় সম্পর্কিত আগের কাগজ (থাকলে)
- ৩ যোগাযোগের মোবাইল নম্বর
কাগজের মূল কপি সাথে রাখুন, ফটোকপি জমা দিন। কোনো কাগজ না থাকলে অফিসে জানালে বিকল্প বলে দেওয়া হবে।